মুফতি মুখতার হুসাইন বাঁশগাড়ী,আপনি ৭ ভাগে কুরবানী দিয়ে গড়ে ২১ কেজি গোস্ত পেলেন এখন এখান থেকে আত্মীয় স্বজন,ফকির মিসকিনদের দিয়ে আপনার ভাগে রইলো ৭ কেজি।
0
জুন ০৯, ২০২৫
আপনি ৭ ভাগে কুরবানী দিয়ে গড়ে ২১ কেজি গোস্ত পেলেন
এখন এখান থেকে আত্মীয় স্বজন,ফকির মিসকিনদের দিয়ে আপনার ভাগে রইলো ৭ কেজি।
এর থেকে আবার কাজের বুয়া আর নতুন ভাড়াটিয়া কুরবানী দেয় নাই তাদের দিয়ে আপনার ৪ কেজি গোস্ত রইলো যার ৩ কেজি রান্না করলেন আর ১ কেজি রেখে দিলেন যে ৭ দিন পর রান্না করবেন
এর কিছু ক্ষণ পর হঠাৎ নাইট গার্ড আর ময়লার লোক এলো যারা সারা বছর আমাদের সার্ভিস দিয়েছে। তাদের ওই হাফ কেজি হাফ কেজি করে দিয়ে দিলেন।
এখন আপনার ঘরে কোনো গোস্ত নেই ৩ কেজি গোস্ত ভাবছেন খাবেন এমন সময় বাসায় গেস্ট আসলো বন্ধু আর কাছের কিছু লোক, এসেই বলল ভাই কুরবানী দিয়েছেন তাই গোস্ত খেতে আসলাম।তাদের মেহমানদাড়ি করতে গিয়ে আপনার ওই রান্না করা ৩ কেজি গোস্ত শেষ।
দুপুরের খাবারটা মেহমান আর পরিবার বর্গ নিয়ে কোনো রকমে খেয়ে শেষ করলেন।
রাতে খাবার জন্য কোন গোস্ত নেই। এদিক দিয়ে বাচ্চার মা এসে বলল বাচ্চাটা বলেছে দু তিন দিন ধরে মাংস খাবে যাও না দু এক কেজি কিনে নিয়ে এসো।
এমনিতেই কোরবানিতে বেতনের সব টাকা চলে গেছে এর মধ্যে আবার নতুন করে গোস্ত কিনতে হবে বাজারের ব্যাগটা নিয়ে বের হলাম ।
ঈদের দিন কোথায় গোস্ত পাব হঠাৎ শুনতে পেলাম উত্তরা আজমপুর গোস্ত পাওয়া যাচ্ছে ফ্রেশ। গোশত দামেও কিছুটা কম। যেহেতু আমার কাছে টাকা নেই তাই সস্তায় ওই গোস্ত কেনার জন্য রিকশা নিয়ে চলে গেলেন উত্তরায়।
ওদিকে গিয়ে তো আমি অবাক কারণ একটু আগে যারা আমার কাছ থেকে গোস্ত নিয়ে গেছে এই বলে সারাদিন ঘুরে এক কেজি ও পায় নাই।
তাদের আপনি এক এক জনকে হাফ কেজি করে দিয়েছেন তারা এদিকে এক এক জন ৩০ থেকে ৪০ কেজি গোশত নিয়ে এসেছে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করবে। বিরানি ব্যবসায়ীদের এদিকে প্রচুর চাপ তারা ২০০ কেজি ৩০০ কেজি যা পাবে কিনছে।
আবার অন্যদিকে
আজকে অন্য কোথাও গোস্ত কেউ বিক্রি করছে না তাই মুখটা ঢেকে ওদের থেকে তিন কেজি গোস্ত ১৮০০ টাকা দিয়ে কিনে আনলাম ।
এলাকায় আরো অনেক শুভাকাঙ্ক্ষী ছিল। তাদেরও দেওয়া উচিত ছিল মা বলল। আমি বললাম মা বুঝতে হবে আমি ৭ ভাগে কোরবানি দিয়েছি।
মা বলল পরেরবার না হয় একাই দিও। মাকে বললাম আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। অল্প বেতনে চাকরি করি। তারপরও আল্লাহ ভরসা।
এই ঘটনাটা একটি সত্যি ঘটনা অবলম্বনে আপনাদের শোনালাম এ ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন।
N.B.: কেউ ছবির সাথে ঘটনা মিলাইয়েন না, এটা যাস্ট বুজানোর জন্য দেওয়া।
.gif)